Skip to main content

Luchi Alur Dam লুচি আলুর দম রেসিপি

লুচি আলুর দম রেসিপির সম্বন্ধে এটা বাঙ্গালীদের খুবই একটা জনপ্রিয় জলখাবার আমরা কমবেশি অনেকেই বা বেশিভাগ লোকেরাই এই লুচি আলুর দম খুবই তাদের প্রিয়। রেসিপি ট্যাগ
উপকরণ পরিবেশন সংখ্যা: ময়দা ২ কাপ সাদা তেল ২ কাপ স্বাদমতো নুন ও চিনি ছোট আলু ৫০০গ্রাম ১টা টমেটো কুচি কড়াইশুঁটি ১০০ গ্রাম ছাড়ানো ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা ৩-৪টে লবঙ্গ ৩-৪ টি ছোট এলাচ দারচিনি টুকরো ছোট ২-৩টে জিরের গুঁড়ো ২ চা চামচ হলুদের গুঁড়ো ২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চা চামচ ধনেপাতা কুচি ২ টেবিল চামচ নির্দেশাবলী ময়দা একটা বাটিতে নিয়ে নুনু চিনি দিলাম ১ টেবিল চামচ সাদা তেল দিলাম ভালো করে ময়ান দিয়ে নিলাম গরম জল দিয়ে ভালো করে মেখে ডো তৈরি করলাম ডো তৈরি হয়ে গেল এবার এটাকে ঢাকা দিয়ে ১৫ মিনিটের জন্য রেখে দিলাম ১৫ মিনিট পরে ডো থেকে ছোট ছোট লেচি বার করে নিলাম এবার একেকটা লেচি ভালো করে গোল করে নিলাম এবার এক একটা লেচির মধ্যে একটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি আস্তে আস্তে সব গুলো তৈরি করে নিচ্ছি এবার কড়াইতে তেল গরম করে একেকটা লুচি ভেজে তুলে নিচ্ছি এবার আলুর দম করব এর জন্য কড়াইতে ২ টেবিল চামচ সাদা তেল গরম বসাচ্ছি এবার গোটা গরম মসলা ফোড়ন দিচ্ছি এবার পেঁয়াজ বাটা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জল দিলাম কষার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো কুচি ও কাঁচা লঙ্কা দিচ্ছি এবার কড়াইশুঁটি নুন ও চিনি দিলাম করে কষে নিচ্ছি ভালো করে কষে আগে থেকে সেদ্ধ করা ছোট আলু গুলো দিয়ে দিলাম দু তিন মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে এক কাপ জল দিয়ে ঢাকা দিলাম আর গ্যাস মিডিয়াম করে দিলাম ৫-৬মিনিটের জন্য এর পর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আমার আলুর দম এবার দুটোকে একটু সাজিয়ে পরিবেশন করলাম।

Comments

Popular posts from this blog

কচি পাঁঠার মাংসের ঝোল

কচি পাঁঠার মাংসের ঝোল রেসিপির সম্বন্ধে এই খাবারটা আমার খুব প্রিয় ছোটবেলা থেকেই আমার মার হাতে রান্নাটা আমি খেয়ে এসেছি তারপরে আমি নিজেও বানানোর চেষ্টা করেছি। উপকরণ পরিবেশন সংখ্যা: পাঁঠার মাংস five hundred গ্রাম পেঁয়াজ দুটো আদা বাটা three চামচ রসুন বাটা three চামচ গরম মসলা পাউডার two চামচ কুচনো টমেটো দুটো নুন স্বাদ মতন হলুদ পরিমান মতন লঙ্কার গুঁড়ো তিন চামচ সরিষার তেল পরিমাণ মত এলাচি দারচিনি লং অল্প করে তেজপাতা দুটো কাঁচালঙ্কা চারটে জল পরিমান মতন নির্দেশাবলী প্রথমে মাংস টাকে ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কাগুঁড়ো আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে রাখতে হবে। তারপর একটা প্রেসার কুকারে সরষে তেল দিয়ে লং এলাচি দারচিনি তেজপাতা ফোড়ন দিতে হবে। তারপর সেই তেলের মধ্যে দুটো পেঁয়াজ ভালো করে কাট করে দিয়ে ভাজা করতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেই মসলা মাখানো মাংস টা করা এর মধ্যে দিয়ে দিতে হবে আরেকটু গ্যাস কমিয়ে ভালো করে কষাতে হবে। মাংস ভালো করে কষিয়ে আসলে তার মধ্যে জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে তিনটা থেকে চারটে সিটি দিতে হবে। তারপর গ্যাস বন্ধ করে কুকার কিছুক্ষণ রেখে ...