ডাব চিংড়ি রেসিপি
উপকরণ পরিবেশন সংখ্যা: 2
চিংড়ী মাছ ২৫০ গ্রাম
কাঁচা লকাঁ বাটা ১ চামচ
২ টেবিল চামচ সাদা সরষে বাটা
পাতিলেবুর রস ১ চামচ
১ চামচ হলুদ গুড়ো
১/২ চামচ পোস্ত বাটা
২ টেবিল চামচ কচি ডাবের সাঁস বাটা
১ কাপ ডাবের জল
২ কাপ সরষের তেল
নুন,মিষ্টি স্বাদ মতোন।
দুটো ডাব
একটা ডাব এমন ভাবে কাটতে হবে যাতে সেটি বসানো যায়, আর তার ভিতরে শাস থাকে।
নির্দেশাবলী
মাছ পরিষ্কার করে ধুয়ে নুন, লেবুর রস ও হলুদ গুড়ো দিয়ে মেখে রাখতে হবে। এবার একটা প্যান গরম হলে ওতে মাছ হাল্কা করে ভেজে তুলে রাখুন।
এবার একটা পাত্রে ভাজা মাছ,পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, ডাবের সাঁস বাটা, সাদা সরষে বাটা,ডাবের জল, সরষের তেল ভালো করে মিশিয়ে নিন।
স্বাদ মতন নুন মিষ্টি দিন। এবার ওই কেটে রাখা ডাবের ভিতরে মশলা মাখনো মাছ ভরে ডাবের ঢাকা আটকে দিন।
মাইক্রোওভেন এ ১০০% (হাই) তে ২৫ মিনিট রান্না করে গরম গরম পরিবেশন করুন ডাব চিংড়ী।
যারা মাইক্রো ওভেন ব্যবহার করবেননা তারা একটা হঁাড়ি তে নুন দিয়ে তার উপর একটা বাটি বসিয়ে ঢাকা দিয়ে গ্যাস জালিয়ে রাখবেন, ১০ মিনিট পরে ওই বাটি তে ডাব বসিয়ে ঢাকা আটকে ৩০-৩৫ মিনিট রান্না করে নেবেন।
একটা ডাব এমন ভাবে কাটতে হবে যাতে সেটি বসানো যায়, আর তার ভিতরে স্বাস থাকে,আমি দুটো ডাব ব্যবহার করেছি।
কচি পাঁঠার মাংসের ঝোল রেসিপির সম্বন্ধে এই খাবারটা আমার খুব প্রিয় ছোটবেলা থেকেই আমার মার হাতে রান্নাটা আমি খেয়ে এসেছি তারপরে আমি নিজেও বানানোর চেষ্টা করেছি। উপকরণ পরিবেশন সংখ্যা: পাঁঠার মাংস five hundred গ্রাম পেঁয়াজ দুটো আদা বাটা three চামচ রসুন বাটা three চামচ গরম মসলা পাউডার two চামচ কুচনো টমেটো দুটো নুন স্বাদ মতন হলুদ পরিমান মতন লঙ্কার গুঁড়ো তিন চামচ সরিষার তেল পরিমাণ মত এলাচি দারচিনি লং অল্প করে তেজপাতা দুটো কাঁচালঙ্কা চারটে জল পরিমান মতন নির্দেশাবলী প্রথমে মাংস টাকে ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কাগুঁড়ো আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে রাখতে হবে। তারপর একটা প্রেসার কুকারে সরষে তেল দিয়ে লং এলাচি দারচিনি তেজপাতা ফোড়ন দিতে হবে। তারপর সেই তেলের মধ্যে দুটো পেঁয়াজ ভালো করে কাট করে দিয়ে ভাজা করতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেই মসলা মাখানো মাংস টা করা এর মধ্যে দিয়ে দিতে হবে আরেকটু গ্যাস কমিয়ে ভালো করে কষাতে হবে। মাংস ভালো করে কষিয়ে আসলে তার মধ্যে জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে তিনটা থেকে চারটে সিটি দিতে হবে। তারপর গ্যাস বন্ধ করে কুকার কিছুক্ষণ রেখে ...


Comments
Post a Comment